Search This Blog

Featured Post

রাজস্ব ঘাটতি পূরণ হবে যেভাবে...

ভ্যাট আইন স্থগিত করায় যে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হওয়ার কথা, তা সংস্থানের একটি পরিকল্পনা সংসদীয় কমিটিতে তুলে ধরেছে জাতীয় রাজস...

Powered by Blogger.

BTemplates.com

Sunday, July 16, 2017

ইমরান এইচ সরকারের গাড়িতে ডিম হামলা




ইমরান এইচ সরকারের গাড়িতে ডিম ছুড়ে কয়েকজন। ছবি : সংগৃহীতগণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গাড়িতে ডিম ছুড়ে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরের দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চত্বরে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে গিয়েছিলেন ইমরান ও গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস। দু্জনেরই জামিন মঞ্জুর করেছেন আদালত।
ইমরান এইচ সরকার অভিযোগ করেন, কেবল ডিম নয়, তাঁর গাড়িতে ইট-পাটকেল ছুড়ে মেরেছেন ছাত্রলীগের কর্মীরা।
তবে, মামলার বাদী ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী ডিম ছোড়ার ঘটনাটি স্বীকার করলেও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ইমরান যেদিন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন, সেদিনই সিদ্ধান্ত হয়েছিল, ইমরানকে যেখানে পাওয়া যাবে, সেখানে তাঁকে পচা ডিম ছুড়ে মারা হবে। এরই অংশ হিসেবে হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ডিম ছুড়ে মারেন। যত দিন না পর্যন্ত ইমরান এইচ সরকার প্রধানমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইবেন, তত দিন তাঁকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই পচা ডিম ছুড়ে মারা হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরান এইচ সরকারের আইনজীবী জীবনানন্দ জয়ন্ত প্রথম আলোকে বলেন, ইমরান জামিন নিয়ে যখন প্রাইভেট কারে করে আদালত চত্বর থেকে রাস্তায় উঠছিলেন, তখন ছাত্রলীগের ২০- ২৫ জন কর্মী গাড়ি লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ইমরান এইচ সরকারের গাড়ি লক্ষ্য করে কেউ ইটপাটকেল নিক্ষেপ করেনি। তাঁর গাড়িতে ডিম নিক্ষেপ করার ঘটনা ঘটতে পারে।
ইমরান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর যে বক্তব্য, তা নিয়ে কোনো মামলা হতে পারে না। এরপরও মামলা দেওয়া হয়েছে। এখন আবার তাঁর ওপর আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে এ হামলা হয়েছে। তিনি নিরাপদ বোধ করছেন না।
এ ঘটনায় তিনি আইনি কোনো পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে বলেন, আজ বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সভা রয়েছে। সেখানে এ বিষয়ে কর্মীরা সিদ্ধান্ত নেবেন।

0 comments:

Post a Comment