Search This Blog

Featured Post

রাজস্ব ঘাটতি পূরণ হবে যেভাবে...

ভ্যাট আইন স্থগিত করায় যে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হওয়ার কথা, তা সংস্থানের একটি পরিকল্পনা সংসদীয় কমিটিতে তুলে ধরেছে জাতীয় রাজস...

Powered by Blogger.

BTemplates.com

Tuesday, July 18, 2017

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী


ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পাচ্ছেন শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭ এর জন্য মনোনীত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আগামী ২৩-২৪ নভেম্বর ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস সম্মেলনে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।  
শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত ক্যাটেগরিতে তিনি এ পুরস্কার পাচ্ছেন। এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।  
বিপুল সংখ্যক মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখা এবং সামাজিক মূল্যবোধ পরিবর্তনে অবদান রাখতে সক্ষম ব্যক্তিদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড হিসেবে একটি ট্রফি ও সাইটেশন প্রদান করা হবে।
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেসের অ্যাওয়ার্ডস্ ও একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে পাঠানো পত্রে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আপনার নেতৃত্ব ও অবদান সুপরিচিত। এক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ও আইকনিক ব্যক্তি। ’ 
বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে তিনি চিন্তাবিদ, কর্মী এবং পরিবর্তনে বিশ্বাসী একজন রোল মডেল ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ অ্যাওয়ার্ডের লক্ষ্য হচ্ছে, সেরাদের মধ্যে সেরা নির্বাচন করা।
ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস-২০১৭ সম্মেলনে নাহিদকে বক্তব্য প্রদান এবং শিক্ষা ক্ষেত্রে তার জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৭/এনায়েত করিম

0 comments:

Post a Comment