Search This Blog

Featured Post

রাজস্ব ঘাটতি পূরণ হবে যেভাবে...

ভ্যাট আইন স্থগিত করায় যে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হওয়ার কথা, তা সংস্থানের একটি পরিকল্পনা সংসদীয় কমিটিতে তুলে ধরেছে জাতীয় রাজস...

Powered by Blogger.

BTemplates.com

Tuesday, July 18, 2017

বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বাবা যখন ডাকাতির শিকার



২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগীন্দর শর্মা। ছবি: এএফপিযোগীন্দর শর্মাকে মনে আছে? ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারটি করেছিলেন এই পেসার। মহেন্দ্র সিং ধোনির ভারত জিতে নিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কখনোই দলে নিয়মিত হতে না পারা এই পেসার যখন প্রায় বিস্মৃত, তখনই তিনি হলেন খবরের শিরোনাম। তবে যে কারণে তিনি শিরোনাম হয়েছেন, সেটি না হলেই হয়তো খুশি হতেন এই ভারতীয় পেসার।
ক্রিকেট ছেড়ে যোগীন্দর এখন পুলিশের পুরোদস্তুর চাকুরে। হরিয়ানার রোঠাকে তাঁর বাবা ওম প্রকাশ শর্মার দোকানই কিনা শিকার হয়েছে লুটপাটের। দোকানের মধ্যেই যোগীন্দরের বাবাকে ছুরি মেরে মালপত্র লুট করে ডাকাতেরা।
ঘটনার পরে যোগীন্দর এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে বলা হয়, দুজন যুবক এ ঘটনার সঙ্গে জড়িত। এরা প্রথমে প্রকাশ শর্মার দোকান থেকে সিগারেট ও কোমল পানীয় কেনে। এরপর তারা দোকানের ক্যাশবাক্স লুট করার চেষ্টা করে। প্রকাশ শর্মা বাধা দিলে দুজনের একজন তাঁকে ছুরি মারার চেষ্টা করে।
ভয়াবহ এ ঘটনায় স্বাভাবিকভাবেই মানসিকভাবে মুষড়ে পড়েছে যোগীন্দরের পরিবার। যোগীন্দরের ছোট ভাই দীপক সিং হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ছুরিতে বাবার হাত কেটেছে। এক যুবক ছুরি মারার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ছুরিটা চেপে ধরেন। তাঁকে অবশ্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ওভারটি যোগীন্দর করেছিলেন স্নায়ুর ওপর দারুণ নিয়ন্ত্রণ রেখেই। ওভারের শুরুতেই ছক্কা খেলেও নিজেকে সামলে বেশ ভালো বল করেন তিনি। তাঁর বলে স্কুপ করতে গিয়েই আউট হন পাকিস্তানের মিসবাহ-উল-হক। হারের প্রান্তসীমা থেকে ফিরে ১ রানে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় ভারত। সূত্র: ডেকান ক্রনিকেল।
আরও সংবাদ

0 comments:

Post a Comment