বিশ্বকাপ খেলে এসে এভাবে ঘরে ফেরা!
July 18, 2017 Ice COOL
১৮ জুলাই ২০১৭
২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যখন মরিয়া, তখনই নারী ক্রিকেট দলের প্রতি পিসিবি কর্তাদের অবহেলা বোর্ডের ব্যবস্থাপনাকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
নাশরাহদের এমন অবহেলার শিকার হওয়ার ব্যাপারটি এই মুহূর্তে পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। সবার প্রশ্ন, নারী ক্রিকেট দল বলেই কী এ অবহেলা! অথচ এই দলটিই যদি বিশ্বকাপে ভালো করত, তাদের স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে ভিড় করতেন পিসিবির কর্তারা। পুরুষ ক্রিকেট দল ব্যর্থ হয়ে ফিরলেও ক্রিকেটারদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা যদি করা হয়, নারী ক্রিকেটারদের কেন হবে না? সূত্র: জিনিউজ।

0 comments:
Post a Comment