Search This Blog

Featured Post

রাজস্ব ঘাটতি পূরণ হবে যেভাবে...

ভ্যাট আইন স্থগিত করায় যে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হওয়ার কথা, তা সংস্থানের একটি পরিকল্পনা সংসদীয় কমিটিতে তুলে ধরেছে জাতীয় রাজস...

Powered by Blogger.

BTemplates.com

Friday, July 14, 2017

সালমানকে নাচ শেখাবেন জ্যাকুলিন!


ইনস্টাগ্রামে দেওয়া জ্যাকুলিন ফার্নান্দেজের নাচের ভিডিও দেখে অনেকেই অনুমানের ঢিল ছুড়েছিলেন—নাচের কোনো ছবিতে তাঁকে দেখা যাবে। সালমান খানের কথায় জানা গেল, কিকছবির সহ-অভিনয়শিল্পীকে নিয়ে করা ওই অনুমান ঠিকই ছিল। রেমো ডি সুজা পরিচালিত নাচ নিয়ে একটি ছবিতে দেখা যাবে সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজকে।
জ্যাকুলিন ফার্নান্দেজকিক ছবিতে এই দুজনকে রুপালি পর্দায় একসঙ্গে দেখা যায়। এই জুটির রসায়ন নজর কাড়ে দর্শকদের। তবে এরপর আর দুজন দাঁড়াননি এক ক্যামেরার সামনে। এবার জুটিবদ্ধ হওয়ার আগে সালমান ছবিটি নিয়ে কথা বললেন। সালমান বলেন, ‘হ্যাঁ, রেমোর ছবিতে আমি ও জ্যাকুলিন জুটি হচ্ছি। সে অসাধারণ মেধাবী নাচিয়ে। খুব ভালো কাজ করবে।’
ছবিতে নয় বছরের এক শিশুশিল্পীও থাকছে, যে সালমান খানের মেয়ের চরিত্রে অভিনয় করবে। এই চরিত্রে অভিনয়ের জন্য শিল্পী খোঁজা হচ্ছে। নিজের চরিত্র নিয়ে ভাইজানের বক্তব্য, ছবিতে তিনি বিপত্নীক এক বাবা। স্ত্রীর সঙ্গে তাঁর প্রতিজ্ঞা ছিল, তিনি মেয়ের সব ইচ্ছা পূরণ করবেন। তাই মেয়ের ইচ্ছাপূরণে সাল্লু ভাই নাচের প্রতিযোগিতায় অংশ নেবেন। আর এর জন্য সালমানকে নাচ শেখাবেন জ্যাকুলিন।
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি টাইগার জিন্দা হ্যায়। এরপরই শুরু হবে রেমো পরিচালিত নাচ নিয়ে ওই ছবির শুটিং। ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে জ্যাকুলিন ফার্নান্দেজ ও সালমান খান এরই মধ্যে নাচের বিভিন্ন ফর্ম শিখতে শুরু করে দিয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

0 comments:

Post a Comment