গাজীপুরে পোশাক কারখানার ৪০ লাখ টাকা ছিনতাই
গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় ওয়াসিফ নিট কম্পোজিট কারখানার প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে।
মঙ্গলবার বিকালে বাসন সড়কের বেলমন্ট শপের সামনে এ ঘটনা ঘটে।
কারখানার দুই কর্মকর্তা নগরীর ইসলামী ব্যাংক বোর্ডবাজার শাখা থেকে টাকাগুলো তুলে প্রাইভেটকারযোগে কারখানায় ফিরছিলেন।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সাধু ও জুনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বিকালে ইসলামী ব্যাংক বোর্ডবাজার শাখা থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনের ৩৯ লাখ ৯০ হাজার টাকা তোলেন। টাকাগুলো একটি ব্যাগে ভরে প্রাইভেটকারে করে তারা কারখানায় ফিরছিলেন।
বিকাল ৩টার দিকে বাসন সড়ক এলাকায় পৌছাঁলে দুইটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী এসে প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের পিছনের এবং চালকের আসনের দুই পাশের জানালার গ্লাস ভেঙে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাইকারীরা খালেদ সাইফুল্লাহর কাছ থেকে তার নিজস্ব জোরপূর্বক ১২ হাজার ৫০০ টাকা দুইটি মোবাইল ফোন সেট ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভোগড়া পুলিশ ক্যাম্প ৩০০ গজ দূরে। ছিনতাইকারীদের হামলায় প্রাইভেটকার চালক সুজন মিয়া আহত হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, গত ৭ মে গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাড়কে আরএন কর্পোরেশনের মালিক রবিউল ইসলামকে গুলি করে থাকা ৬৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

0 comments:
Post a Comment