জার্মানির হামবুর্গে চলছে জি-২০ সম্মেলন। গতকাল শুক্রবার সম্মেলনের আনুষ্ঠানিক ডিনারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খোশগল্পে মেতেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে। ছবি: রয়টার্স
বিশ্বনেতাদের ভোজ টেবিল। ছবি: রয়টার্স
প্রথম দিনের আনুষ্ঠানিক ডিনারের আগে বিশ্বনেতারা একে অন্যের সঙ্গে পরিচিত হন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রীর সঙ্গে নিজের স্ত্রীকে পরিচয় করিয়ে দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গল্পে মেতেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফির সঙ্গে। ছবি: রয়টার্স
পরিচয়পর্বে শুভেচ্ছা বিনিময় করছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁ। পাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি: রয়টার্স
জি-২০ সম্মেলনের প্রথম দিনের আনুষ্ঠানিক ডিনারের আগে বিশ্বনেতা ও ফার্স্ট লেডিরা একসঙ্গে ছবি তোলেন। সবাইকে সুন্দরভাবে ফ্রেমবন্দী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ছবি: রয়টার্স
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ায় মুগ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ছবি: রয়টার্স
প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
জি-২০ সম্মেলনের মূল অনুষ্ঠানে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মুখ দেখে বোঝার উপায় নেই সেটা উষ্ণ অভ্যর্থনা কি না! ছবি: রয়টার্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে উষ্ণ অভ্যর্থনা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের। ছবি: রয়টার্স
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের উষ্ণ অভ্যর্থনায় আনন্দিত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি: রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উষ্ণ অভ্যর্থনা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের। ছবি: রয়টার্স
ছবিই বলে দিচ্ছে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। ছবি: রয়টার্স
জি-২০-এর মূল সম্মেলন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বাঁয়ে) ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর (ডানে) সঙ্গে কথা বলছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ছবি: রয়টার্স
কিছু একটা নিয়ে হাস্যরস বিশ্বনেতাদের। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী কথা বলেছেন যে মুখ ঢাকলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল! ছবি: রয়টার্স
জি-২০ সম্মেলনের মূল অধিবেশনে বিশ্বনেতারা। ছবি: রয়টার্স
গোপনে কী কথা চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্য! ছবি: রয়টার্স
জি-২০ নেতারা যখন মূল অধিবেশনে আলোচনায় ব্যস্ত, তখন ফার্স্ট লেডিদের পাঠানো হয় নৌবিহারে। ছবিতে ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিতের সঙ্গে আর্জেন্টিনার ফার্স্ট লেডি জুলিয়ানা আওদা। ছবি: রয়টার্স
0 comments:
Post a Comment