Search This Blog

Featured Post

রাজস্ব ঘাটতি পূরণ হবে যেভাবে...

ভ্যাট আইন স্থগিত করায় যে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হওয়ার কথা, তা সংস্থানের একটি পরিকল্পনা সংসদীয় কমিটিতে তুলে ধরেছে জাতীয় রাজস...

Powered by Blogger.

BTemplates.com

Wednesday, July 26, 2017

‘বিরল রোগে’ আক্রান্ত সাতক্ষীরার শিশু ইব্রাহীম


সাড়ে তিন বছরের মেয়ে হীরামনি মারা গেছে একই রোগে। আরেক মেয়ের  চিকিৎসা চলছে। ‘বিরল এই রোগে’ আক্রান্ত ছোট ছেলে ১২ মাসের ইব্রাহীম।
সাতক্ষীরা শহরের অদূরে মাগুরা গ্রামের দক্ষিণপাড়ার জয়নাল আবেদিনের ছেলে ইব্রাহীম। মাত্র ছয় মাস বয়সে রোগটি দেখা দেয়। প্রথমে গলায় ক্ষত, পরে কোমরে ও শেষে দেহের নিমাঙ্গে তা ছড়িয়ে পড়ে। আস্তে আস্তে শিশু ইব্রাহীমের সারা শরীরে ছড়িয়ে পড়েছে রোগটি। বিরল রোগে আক্রান্ত শিশুটি দিনরাত কেবলই কাঁদে। যন্ত্রণায় ছটফট করে। আক্রান্ত স্থানে পচন ধরেছে।
শিশুটির মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছয় মাস বয়সে তার গলায় ক্ষত দেখা দেয়। এরপর ঢাকায় নিয়ে যাই। কোনো লাভ হয়নি। ভারতে চিকিৎসা করাতে যান। চিকিৎসকরা জানান, ৪০ লাখ টাকা লাগবে। সেখান থেকে ফিরে এসেছেন তাঁরা।
বাবা জয়নাল আবেদিন বলেন, ‘ছেলের পেছনে আমার সব অর্থসম্পদ চলে গেছে। আমি এখন নিঃস্ব। আমি আমার ছেলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত হৃদয়বান মানুষ। তিনি দেশের অনেক শিশুকে নিজ দায়িত্বে চিকিৎসা দিয়ে বাঁচিয়েছেন। নিশ্চয়ই আমার ছেলের দায়িত্বও নেবেন তিনি।
ইব্রাহীমের বড় বোন হীরামনি জন্মের তিন মাস পর থেকে একই রোগে  আক্রান্ত হয়। তারও দেহে দেখা দেয় মারাত্মক ক্ষত। তার পেট ফুলে যেত। কিছুদিন পরে মারা যায় সে। একই রোগে আক্রান্ত হয়েছে তার আরেক বোন খাদিজা আক্তার (১২)। তারও গলায় ঘা। ঢাকায় নিয়ে তার চিকিৎসা করানো হয়েছে।
রোগটি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জি এম নাসিরউদ্দিন বলেন, এটি একটি বিরল রোগ। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ক্রনিক গ্রানুলোম্যাটাস ডিজিজ উইথ সেকেন্ডারি নিক্রোটাইসিং আলসার। তবে রোগটি সঠিকভাবে নির্ণয়ের জন্য শিশু ও ক্যানসার বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড গঠন করা দরকার। এ রোগের চিকিৎসা বাংলাদেশে আছে বলেও জানান তিনি।

0 comments:

Post a Comment